Breaking News

বয়স বাড়ার সাথে সাথে আরও হট হয়ে যাচ্ছেন বলিউডের এইসব অভিনেত্রীরা…

এটা সকলেই বলে যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের সৌন্দর্য কমতে শুরু করে। তবে বলিউড অভিনেত্রীদের ক্ষেত্রে এই কথাটি মোটেই প্রযোজ্য নয়। কিছু কিছু অভিনেত্রীর কাছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। এই বলিউড সুন্দরীরা তাদের ক্রমবর্ধমান বয়সে নিজেদেরকে এমন ভালোভাবে পরিচালিত করেছেন যে তাদের কম বয়সের তুলনায় এখন বেশি সুন্দর দেখায়। তারা বয়স বাড়ার সাথে সাথে আরও সুন্দরী হয়ে উঠেছেন এবং তাদের হটনেস সকলকে পাগল করে দিচ্ছে। বয়স কোনোভাবেই ছাপ ফেলতে পারেনি তাদের সৌন্দর্য্যের উপর। বলিউডের এমন অনেক অভিনেত্রী আছেন যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে কিন্তু দেখলে তাদের মনে হবে বয়স যেন ৩০-এই আটকে আছে। সুতরাং আজ এইরকমই কয়েকজন বলিউড অভিনেত্রীর কথা বলবো, যাদের বয়সের তুলনায় দেখতে অনেক ছোটো মনে হয়।
১. কাজল
অভিনেতা অজয় দেবগণের স্ত্রী কাজলকে বলিউডের অন্যতম সেরা নায়িকা হিসাবে বিবেচিত করা হয়। কাজল তার কেরিয়ারে আমাদের অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এর মিষ্টি সিমরান যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বাস করবে। তার বোল্ড ফিগার আজও ভক্তদের মন ছুঁয়ে যায়। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী সময়ের সাথে কতটা সুন্দরী হয়েছেন তা তার নতুন ছবিগুলি দেখলেই বোঝা যায়।
২. টিস্কা চোপড়া
বলিউড অভিনেত্রী টিস্কা চোপড়া তার কর্মজীবনে অনেকগুলি হিট ছবিতে অভিনয় করেছেন। তার বর্তমান হট গ্লামার অনেক মানুষের উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ তাকে ও তার অভিনয়কে ভালোবেসেছে। ৪৫ বছর হওয়া স্বত্বেও টিস্কাকে আজও একই রকম সুন্দরী ও হট দেখতে লাগে।
৩. শিল্পা শেট্টী
বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী হিসাবে যদি কাউকে বলা হয় তাহলে সেটি হল শিল্পা, বয়স বৃদ্ধির সাথে সাথে আরও বেশি হট এবং সুন্দরী হয়ে উঠছেন তিনি। আজও অনেক মানুষ তার সঠিক বয়স জানে না। তিনি যোগব্যায়ামের কারণেও জনপ্রিয় হয়ে উঠেছেন। ৪৩ বছর বয়সে এসেও শিল্পা দারুণ ফিট এবং সুন্দরী।
৪. ঐশ্বরিয়া রাই বচ্চন
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন এবং সারা দেশে অসংখ্য তার সৌন্দর্য্যের ভক্ত রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ঐশ্বরিয়ার বয়স অনেক আগেই চল্লিশ পেরিয়েছে, কিন্তু তাকে দেখে মনে হয় এখনও তিরিশ টপকায়নি। ‘এ দিল হে মুশকিল’ ছবিতে তার ভূমিকা দিয়ে ঐশ্বরিয়া প্রমাণ করে দিয়েছেন যে বয়সটি কেবল একটি সংখ্যা মাত্র। তার বর্তমান বয়স ৪৫ কিছু উনি এখনো চরম সুন্দরী আছেন। ঐশ্বরিয়ার ৬ বছরের এক কন্যাসন্তানও রয়েছে, যার নাম আরাধ্যা।
৫. প্রীতি জিনতা
২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আমেরিকান প্রেমিক জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি। কেরিয়ারের শুরুতে প্রীতি ঠিক যেমনটি মিষ্টি ছিল, আজও একই আছে। ৪২ বছর বয়সে প্রীতি জিন্টা এখনো তার লালিত্ব এবং চটক দিয়ে সবাইকে অবাক করে ফেলতে পারে।
৬. মালাইকা আরোড়া
বলিউড ইন্ডাস্ট্রিতে আইটেম গার্ল হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন মালাইকা, তিনি তার ডান্স এবং হট ফিগারের জন্য প্রসিদ্ধ। ৪৫ বছর বয়স হওয়া সত্ত্বেও তার সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি, আরবাজ খানের সাথে ডিভোর্স নেওয়ার পর তার হটনেস বেড়েই চলেছে। এখনও যেকোনো আইটেম ডান্সের স্টেপ দিয়ে দর্শকদের ঘায়েল করতে পারেন তিনি।
৭. আমিশা প্যাটেল
২০০০ সালের বলিউডের সুপারহিট সিনেমা ‘কাহো না প্যায়ার হে’ দিয়ে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। ২০০১ সালে সানি দেওলের সঙ্গে ‘গাদারঃ এক প্রেম কথা’ সিনেমায় অভিনয়ের ফলস্বরূপ তিনি ‘ফিল্মফেয়ার স্পেশাল পারফর্ম্যান্স এ্যাওয়ার্ড’ জেতেন এবং এর পর থেকেই আমিশা অনেক ভক্তর মনে জায়গা করে নিয়েছেন। ৪২ টা বছর পাড় করার পরেও তিনি এখনও যথেষ্ঠ হট এবং সুন্দরী। সোশ্যাল মিডিয়াতেও আমিশার ফ্যান ফলোয়িং প্রচুর রয়েছে।
৮. মাধুরী দীক্ষিত
ভারতীয় চলচ্চিত্র জগৎ তথা বলিউডের প্রথিতযশা অভিনেত্রী তিনি। বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবেও তাকে গণ্য করা হয়। ১৯৮৪ সালে ‘অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে এবং ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির মাধ্যমে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। ‘ধাক-ধাক গার্ল’ আজও একই রকম রয়েছেন। ৫১ বছর বয়সেও তাকে এখনও আশ্চর্যজনক সুন্দর দেখায়।

No comments