পুরুষরা এই ১০ টি গোপন ভয় নিয়ে কখনই কথা বলেন না
আমরা সবসময় বলি যে, মেয়েদের দুর্বলতা বেশি, ভয় বেশি- কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, যে পুরুষেরা এমন চিন্তা করেন তারাই কিন্তু ভিতরে ভিতরে এমন কিছু ভয় নিয়ে ভীত থাকেন। সাম্প্রতিক এক গবেষণায় জানা যায়, এই সব কিছু গোপন ভয়ের কথা – যা ছেলেরা নিজেদের মনের মাঝে লুকিয়ে রাখেন, কাছের কারো সাথে তারা মোটেও শেয়ার করেন না।
আজকের এই প্রতিবেদনে এমন ১০ টি গোপন ভয়ের কথার জানুন –
শারীরিক সচেতনতা

আপনি যদি কোন মেয়েকে বলেন পারফেক্ট ‘ফিগার’ এর জন্য চেষ্টা করতে, তবে তারা মনে প্রাণে সেটাই পেতে চেষ্টা করে থাকে। ফিটনেস, জিম, লাইফস্টাইল পর্যন্ত পরিবর্তন করতে মেয়েরা পিছপা হয় না শুধু মাত্র একটি পারফেক্ট ‘ফিগার’ পেতে। আপনি কি জানেন, একজন ছেলে কিন্তু এমন কিছু করতে কমপ্লেক্সিটিতে ভুগেন! তারা গুগল করেন শুধু একটি পারফেক্ট সিক্স-প্যাক বডি তৈরির সিক্রেট জানতে! জিমে জয়েন করেন, বিখ্যাত বডি বিল্ডারদের অনুসরণ করে থাকেন ছেলেরাও।
অর্থ সংক্রান্ত ভয়

ছেলেরা কেন টাকা কামায় জানেন? তাদের ভিতর একটাই ভয় কাজ করে, যদি টাকা হারান বা গরীব হয়ে যান! সত্যিই এমন সব ভয় কাজ করে ছেলেদের মাঝে।
লম্বা বা বেঁটে কোনটাতে বেশি ভয় পান?

ছেলেরা সব সময় চিন্তা করে যদি গার্লফ্রেন্ডের থেকে তার উচ্চতা কম থাকে তবে লোকে কি বলবে? বিশ্বাস করুন আর নাই করুন, ছেলে মানুষেরা এমন সব কমপ্লেক্সিটিতে ভুগে থাকেন। তাই ছেলেরা নিজেদেরর থেকে কম উচ্চতার মেয়েদের সঙ্গিনী বানাতে বেশি কমফোর্ট ফিল করে।
সঙ্গিনী হারানোর ভয়

আমার বন্ধুর বান্ধবী যদি আমার সাথে কথা বলে বেশি মজা পায়, তা যে কোন বিষয়েই হোক না কেন, আমার বন্ধুর চেহারার ছবিটি কিন্তু দেখার মত হয়! কারণ বেশির ভাগ ছেলেরাই এমন চিন্তা করেন যে হয়ত তার সাধের বান্ধবী হাতছাড়া হয়ে যাবে।
আগের সম্পর্কের ভয়াবহ অভিজ্ঞতা

আগের জনের সাথে খারাপ অভিজ্ঞতা থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আর এমনটা হলে ছেলেদের মাঝে এই ভয়টাই বেশি কাজ করে। আর এই
ভয়ের কারণে কিন্তু ছেলেরা ক্রমাগত ভুল করতে থাকে যার ফলাফল কিন্তু আবারও একটি ‘ব্রেকাপ’।
ভয়ের কারণে কিন্তু ছেলেরা ক্রমাগত ভুল করতে থাকে যার ফলাফল কিন্তু আবারও একটি ‘ব্রেকাপ’।
বডি হেয়ার নিয়ে সমস্যা

অনেক পুরুষ এমন চিন্তা করেন যে, টাক মাথা থাকলে হয়ত তাদের দিকে মেয়েরা তাকাবে না। আবার বুকে লোম থাকলে মেয়েরা কেমন চোখে তাকাবে এটা নিয়েও ছেলেরা চিন্তা করে থাকে। কিন্তু বাস্তবে ৫০% মেয়েরা বুকের লোম পছন্দ করে আর বাকিরা করেন না। এটাও কিন্তু ছেলেদের একটি গোপন ভয়ের বিষয়।
ব্যালান্স ডায়েট

বর্তমানের ব্যাল্যান্সড দুনিয়ায় মেয়েরা যেমন ব্যালান্সড ডায়েট নিয়ে চিন্তা করে ছেলেরাও তেমন মনে করে তারও পারফেক্ট বডি এবং লাইফস্টাইল দরকার। আর এটাই ছেলেদের আরেকটি ভয়ের কারণ।
প্রত্যাখান হবার ভয়

মেয়েদের থেকে ছেলেদের মাঝে এই ভয়টাই বেশি কাজ করে, যদি পার্টনার তাকে ডাম্প করে তখন সে কি করবে? এটা ছেলেরা মানতেই চায় না।
আবেগ নিয়ন্ত্রন না করতে পারার ভয়

কোন ছেলেকে কাঁদতে দেখেছেন? সমীক্ষণ জানায়, মাত্র ৫০% ছেলেরা কান্না করে আর সেটাও তারা প্রকাশ্যে করেন না, গোপনে করে থাকে! কারো সামনে ফিলিংস এক্সপ্রেস করাকে ছেলেরা লজ্জার ব্যাপার বলে মনে করে থাকে! কিন্তু জানেন, মীন রাশির মেয়েরা ছেলেদের মাঝে এই জিনিসটাই বেশি খুঁজে বেরান! আপনার সঙ্গিনী যদি মীন রাশির হয়ে থাকে তবে মনের সমস্ত কথা নিশ্চিন্তে বলতে পারেন!
সত্যি কারের ‘পুরুষ’ না হবার ভয়

শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত একজন ছেলেকে বলা হয়ে থাকে,’ তুমি একজন পুরুষ, তোমার দায়িত্ব চাকরি করা, সমস্ত কিছু পরিচালনা করা’ আর এটা জন্মগত দায়িত্ব। তোমার যে কোন সমস্যায় একজন পুরুষ মানুষই তোমায় সাহায্য করবে। আর এই ‘মর্দ’ হওয়াটাই ছেলেদের মনের আরেক ভয়।
পুরুষরা এই ১০ টি গোপন ভয় নিয়ে কখনই কথা বলেন না
Reviewed by @admin
on
September 21, 2018
Rating: 5
No comments