ভারতের এই জায়গায় হানিমুন না করলে জীবন বৃথা…
বিয়ের পর সারাজীবনের জন্য বেছে নেওয়া প্রিয় মানুষটির সঙ্গে পরিবার পরিজনের চোখের আড়ালে দূরে কোথাও সময় কাটাতে চায় সব নারী-পুরুষই। তাই কেউ ছুটে যায় পাহাড়ের কোলে কেউ বা আবার সমুদ্রের তিরে। অনেকেই কোলাহল এড়িয়ে ছুটে যায় বিদেশে। কিন্তু তাতে অনেক খরচ, সবার পক্ষে তা সম্ভব নয়। কিন্তু এই দেশেই এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে আপনি যেমনটা চাইবেন তেমনটাই পাবেন। আজ আপনার জন্য রইল তেমনই কিছু সুন্দর বিশেষ হানিমুনের জায়গা বিবরণ।
১. কাশ্মীর

কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। এখন অশান্ত হলেও হানিমুনে যাওয়ার পারফেক্ট ডেস্টনেশন কাশ্মীর ছাড়া অন্য কিছু আর হতে পারেনা। এখানের নিস্তব্দ-নিরিবিলিতে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারবেন। পাশাপাশি সুন্দর ভ্যালি, ঝকঝকে লেক, পর্বতমালা আপনাকে মুগ্ধ করবেই।
২. গোয়া

সমুদ্র ভালোবাসলে হানিমুনের জন্যে অবশ্যই বেস্ট ডেস্টিনেশন হতে পারে গোয়া। শুধু দেশই নয়, বিদেশ থেকেও বহু দম্পতি আসেন গোয়াতে হানিমুন করতে। এখানকার সুন্দর সমুদ্র সৈকত, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্জ আপনাদের মুগ্ধ করবেই। যা দেখে নতুন করে আপনি আপনার প্রিয়জনের প্রেমে পড়ে যাবেন।
৩. শিমলা

একটু অন্যরকম কিছু চেষ্টা করতে চাইলে বরফের রাজ্য শিমলায় যেতে পারেন। এমন কড়া শীতের মাঝে নিজের ভালোবাসার মানুষকে ফের একবার নিজের ভালোবাসার উত্তাপে সেঁকে নিতেই পারেন।
৪. নৈনিতাল

এখানকার রোমান্টিক পর্বতমালা সবসময় আপনার জন্য দ্বার খুলে রেখেছে। আর সেই কারণে নব দম্পতিদের অন্যতম ফেভারিট ডেস্টিনেশন নৈনিতাল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে সবসময় মিশে থাকে একটা প্রেমের গন্ধ। নৈনির ঠাণ্ডা জলের লেক, কেনাকাটির জন্য জমজমাট বাজার, হাতে হাত রেখে পাশাপাশি হাঁটতে নির্জন পাহাড়ি রাস্তা… আর কি চাই?
৫. উদয়পুর

রাজস্থানের পথে কান পাতলে আজও রাজপুত রাজাদের বীরত্বের গল্প শোনা যায়। আর শোনা যায় সুন্দরী রাজপুত রমণীদের নূপুরের আওয়াজ। আপনি রাজা না হলেও কটা দিন কাটিয়ে আসতে পারেন এই সমস্ত রাজা-বাদসাহদের হাভেলিতে… উদয়পুরে। মূল আকর্ষণ লেকের ধারে বিশাল রাজপ্রাসাদ, অসংখ্য হাভেলি, মন্দির, প্যালেস আর বোটিংয়ের আনুন্দ।
৬. লাক্ষাদ্বীপ

নিরিবিলি সুন্দর-পরিষ্কার সমুদ্র ভালোবাসেন! তাহলে অবশ্যই আপনার হানিমুনের ফেভারিট ডেস্টিনেশন হতে পারে লাক্ষাদ্বীপ। ভারতের একটা অংশ এই দ্বীপ। পরিষ্কার সাদা বালি এবং নীলাভ সবুজ সমুদ্রের জল আপনার হানিমুনের মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে। সঙ্গে যদি বিচে থাকা সুন্দুর একটা বিচ কটেজ বুক করে ফেলেন তাহলে দেখে কে……
৭. দার্জিলিং

দেশের মধ্যে একটা অসাধারণ হিল স্টেশন দার্জিলিং। যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজকীয়তা এবং ব্রিটিশদের ছোঁয়া। এছাড়াও পর্বতের ধারে থাকা চা-বাগান এবং ঠান্ডা আবহাওয়া আপনার হানিমুনকে অন্য মাত্রা দেবে।
৮. কেরালা

কেরালা ঈশ্বরের নিজস্ব দেশ হিসেবে পরিচিত এবং নবদম্পতিদের হানিমুনের জন্য এটি স্বর্গের মতো। এখানকার ব্যাকওয়াটার হ্রদ, খাল এবং নদীর অনন্য রূপ কেরালাকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। জীবনটা কম খরচে স্বর্গে গিয়ে শুরু করতে পারলে, এর থেকে ভালো কি আর কিছু হয়!
৯. আন্দামান

চারদিকে নীল জলরাশি। তার মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছে স্থলভূমি। রয়েছে সবুজ পাহাড়ি অরণ্য আর রুপোলি বালুকাবেলা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে গা ভাসাতে মধুচন্দ্রিমার জন্য আন্দামান নিকোবরে যেতে পারেন নবদম্পতিরা। নারকেল গাছের ছায়ায় নির্জন দ্বীপপুঞ্জের কোথাও কোথাও দেখা যাবে হরিণের দল। হাত বাড়ালেই সমুদ্রের জলে মিলবে বিবিধ রঙের প্রবাল ও রঙিন মাছের দেখা।
১০. উটি

নীলগিরি পাহাড়ের আকর্ষণীয় সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মনোরম পর্বত জলবায়ু দ্বারা আচ্ছাদিত, উটি নিঃসন্দেহে দেশের সেরা হানিমুন গন্তব্যস্থানের মধ্যে একটি। উটি নীলগিরি চা চাষের জন্য বিখ্যাত। প্রিয় মানুষটির সঙ্গে সুগন্ধি চায়ে চুমুক দিলেই মেজাজ ফুরফুরে।
No comments